১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে পানিবন্দি মানুষের পাশে জামায়াত নেতৃবৃন্দ




নাঙ্গলকোটে পানিবন্দি মানুষের পাশে জামায়াত নেতৃবৃন্দ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : আগস্ট ২৯ ২০২৪, ২১:৪১ | 757 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কেফায়েত উল্লাহ মিয়াজী :
আকষ্মিক বন্যায় পানিবন্দি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন-সহ বিভিন্ন ইউনিয়নের দুর্গত মানুষের খোঁজ খবর নিতে বুধবার নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন এলাকা সফর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট শাহজাহান। এসময় তিনি বন্যার্ত মানুষের মাঝে জামায়াতের পক্ষ থেকে খাদ্যসামগ্রী উপহার প্রদান করেন তিনি। এসময় এডভোকেট শাহজাহান বলেন, বন্যা দুর্গত মানুষদের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির নেতাকর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছে। যতদিন এ দুর্যোগ থাকবে ততদিন জামায়াত-শিবির নেতাকর্মীরা পানিবন্দি মানুষের পাশে থেকে সহযোগীতা করবেন।
খাদ্যসামগ্রী বিতরণ কালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা অফিস সম্পাদক মিজানুর রহমান, জেলা মজলিসে সূরা সদস্য ও নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম হাছান, সহ-সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার, পৌরসভা আমীর মাওলানা এস এম মহিউদ্দিন, সেক্রেটারি হারুনুর রশিদ, অফিস সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সেক্রেটারি ওমর ফারুক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সাধারণ সম্পাদক ডাক্তার শাহআলম চিশতি, সাতবাড়িয়া ইউনিয়ন জামায়াত সভাপতি ফয়েজ উল্লাহ মুন্না, সেক্রেটারি আব্দুর রাজ্জাক, শিবির নেতা এ কে আজাদ, শাখাওয়াত হোসেন প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET