, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাদ্যশস্য উপহার ও চারাগাছ বিতরণ




নাঙ্গলকোটে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাদ্যশস্য উপহার ও চারাগাছ বিতরণ

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : জুলাই ১১ ২০২৬, ২০:৩৬ | 606 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটের বটতলী ইউনিয়নে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে মানবিক সহায়তা খাদ্যশস্য বিতরণ অনুষ্ঠান শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর আয়োজনে বটতলী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ চাউল  বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।

একই সময়, এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া  ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় বটতলী ইউনিয়নের আয়োজনে ওই ইউনিয়নের বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় তিনি কয়েক হাজার চারাগাছ বিতরণ করেন।

বটতলী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি অধ্যাপক আফজালুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ শাহীনূর ইসলাম, বটতলী ইউনিয়ন পরিষদ সদস্য জাকির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন বটতলী ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী জামাল উদ্দিন, উপজেলা যুবদল সাবেক সদস্য সচিব কামরুজ্জামান টিটু, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আনোয়ার পারভেজ হৃদয়, বটতলী ইউনিয়ন পরিষদ সচিব উত্তম চন্দ্র বর্মণ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET