কুমিল্লার নাঙ্গলকোটে হাছান-জামিলা ফাউন্ডেশন ও রওশন-রফিক একাডেমি’র অর্থায়নে বিশিষ্ট শিক্ষা অনুরাগী, প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ও সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যাপক ডাঃ এ কে এম কামারুজ্জামান স্মরণে বয়স্ক অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে নাঙ্গলকোট জামান্স ক্লিনিক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জামান্স ক্লিনিক ব্যবস্থাপনা পরিচালক ও বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় সভাপতি মোহাম্মদ বশিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য ডাক্তার এ কে এম কামারুজ্জামানের বড় ছেলে ইঞ্জিনিয়ার ফখরুজ্জামান মিঠু।










