১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




নাঙ্গলকোটে বিএনপির কর্মী সভা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ২৬ ২০২৪, ১৭:৫২ | 815 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পশ্চিম ইউনিয়নের উদ্যোগে বিশেষ কর্মী সভা শনিবার দুপুরে নোয়াপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে। জোড্ডা পশ্চিম ইউনিয়ন বিএনপি সভাপতি এডভোকেট কামরুল হাছানের  সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহবায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া। সভায় প্রধান বক্তা ছিলেন নাঙ্গলকোট উপজেলা সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন।
জোড্ডা পশ্চিম ইউনিয়ন ছাত্রদল নেতা কাউসার হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মজুমদার, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক শাখাওয়াত হোসেন শাহীন, জোড্ডা পূর্ব ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম, জোড্ডা পশ্চিম ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি আনোয়ার হোসেন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার মেম্বার, ইউনিয়ন কৃষক দল সভাপতি আবুল হোসেন, বাহুয়া ওয়ার্ড বিএনপি সভাপতি দুলাল হোসেন।
সভায় উপস্থিত ছিলেন, আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি শহিদুল ইসলাম ভূঁইয়া, আদ্রা দক্ষিণ সভাপতি মাস্টার আব্দুস সাত্তার স্বপন, জোড্ডা পূর্ব সভাপতি বাচ্চু মিয়াজী, সাধারণ সম্পাদক সুমন মিয়া, দৌলখাঁড় ইউনিয়ন সাধারণ সম্পাদক ডাক্তার সফিকুর রহমান বাবুল, মক্রবপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, মৌকারা ইউনিয়ন সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, পেরিয়া ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা কৃষকদল সভাপতি আবুল হাশেম মিয়াজী, উপজেলা মৎস্যজীবী দল সাধারণ সম্পাদক মোহাম্মদ এয়াছিন,  পৌরসভা যুবদল নেতা আব্দুস সাত্তার, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন, আমির হামজা মুন্না প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET