১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে বিএনপি নেতা নাছির উদ্দিন ভূঁইয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল




নাঙ্গলকোটে বিএনপি নেতা নাছির উদ্দিন ভূঁইয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ২৬ ২০২৪, ০২:২৫ | 897 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কেফায়েত উল্লাহ মিয়াজী:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও ঢালুয়া ইউনিয়ন বিএনপি সভাপতি নাছির উদ্দিন ভূঁইয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল শুক্রবার বিকেলে উপজেলার ঢালুয়া ইউনিয়নের সিজিয়ারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহবায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা বিএনপি সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন।
উপজেলা যুবদল নেতা সামছুল আলম ভূঁইয়া ও ছাত্রদল নেতা আমীর হামজা মুন্নার সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন ঢালুয়া ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন ভূঁইয়া, সহ-সভাপতি আব্দুল মমিন, সাধারণ সম্পাদক এম এ গোফরান মিয়াজী, সাংগঠনিক সম্পাদক শেখ শাহ আলম, বিএনপি নেতা মামুন ভূঁইয়া, পেয়ার আলম, যুবদল নেতা মামুন ভূঁইয়া।
সভায় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মজুমদার, লোকমান হোসেন ভূঁইয়া, জহিরুল কাইয়ুম, ঢাকা আলিয়া মাদরাসা ছাত্রদল সাবেক সভাপতি জাফর সাদিক, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক শাখাওয়াত হোসেন শাহিন, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন-সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
স্মরণ সভা শেষে উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও ঢালুয়া ইউনিয়ন বিএনপি সভাপতি নাছির উদ্দিন ভূঁইয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাত করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET