১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




নাঙ্গলকোটে বিকাশ প্রতারক চক্রের দুই সদস্য আটক

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৭ ২০২০, ০০:০৮ | 863 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটে বিভিন্ন সময় অভিনব পন্থায় প্রতারণার মাধ্যমে টাকা লুটের অভিযোগে দুই প্রতারকে আটক করে থানা পুলিশ।

মঙ্গলবার রাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নাঙ্গলকোট থানার পুলিশ পরিদর্শক তদন্ত আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত দুই প্রতারক হলেন, উপজেলার ঢালুয়া ইউপির মগুয়া গ্রামের মোবারক উল্যাহর ছেলে মোশাররফ হোসেন (৩৩) ও একই ইউপির চিওড়া গ্রামের মৃত. মন্তু মিয়ার ছেলে আলী হোসেন (২৯)।

পুলিশ পরিদর্শক তদন্ত আশরাফুল ইসলাম জানান, এ সময় তাদের কাছে থাকা নগদ ৭০ হাজার টাকা ও তিনটি মোবাইল সেট উদ্ধার করে পুলিশ। মোশাররফ ও আলী হোসেন নাঙ্গলকোট উপজেলা থেকে প্রতারণা শুরু করে এলাকায় বেশ কয়েকটি বিক্যাশ ও পল্লী বিদ্যুৎতের মাধ্যমে লাখ লাখ টাকা প্রতরাণা করে আসছে।

এ নিয়ে নাঙ্গলকোট থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়। পরে পুলিশের উন্নত প্রযুক্তি ব্যবহার করে নাঙ্গলকোট থানার তদন্ত (ওসি) আশ্রাফুল ইসলামি সঙ্গীয় পোর্স নিয়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।আসামিদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET