, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে বিসমিল্লাহ কম্পিউটার ট্রেনিং সেন্টারের ৩০ শিক্ষার্থীর বিদায়ী অনুষ্ঠান




নাঙ্গলকোটে বিসমিল্লাহ কম্পিউটার ট্রেনিং সেন্টারের ৩০ শিক্ষার্থীর বিদায়ী অনুষ্ঠান

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৪ ২০২১, ২০:০৮ | 1214 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা বাজার বিসমিল্লাহ কম্পিউটার ট্রেনিং সেন্টারের ৩০ শিক্ষার্থীর বিদায় ও দোয়া অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে জোড্ডা বাজার পাবলিক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জোড্ডা বাজার পাবলিক উচ্চ বিদ্যালয় সভাপতি জাহাঙ্গীর আলম মিয়াজীর সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জোড্ডা পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন মিয়াজী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসমিল্লাহ কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ার মাওলানা নুরুল আমিন।
জোড্ডা পূর্ব ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি ওমর ফারুক লিটন, আবুল খায়ের বিএসসি, নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন, উপজেলা যুবলীগ স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল্লাহ চৌধুরী সোহেল, জাগো মানবতার নাঙ্গলকোট উপজেলা সভাপতি আলী হায়দার, জোড্ডা পূর্ব ইউনিয়ন ছাত্রলীগ আহবায়ক জোবায়ের হোসেন পাপ্পু, যুগ্ম আহবায়ক সোহেল রানা, মোহাম্মদ আইয়ুব,সাহিদুর রহমান ভূঁইয়া, শিমুল, জহির, সোহাগ, বিসমিল্লাহ কম্পিউটার ট্রেনিং সেন্টারের ব্যবস্থাপক আব্দুল্লাহ কাইয়ুম, সহকারী প্রশিক্ষক ইসমাঈল হোসেন জীবন, সাহাদাত হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কাশিপুর নেছারিয়া দাখিল মাদরাসা সুপার মাওলানা বেলাল শরীফ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET