২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত  কামনায় দোয়া মাহফিল




নাঙ্গলকোটে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত  কামনায় দোয়া মাহফিল

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : জানুয়ারি ০১ ২০২৬, ১৬:৪৪ | 647 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর সহধর্মিনী তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত বুধবার রাতে উপজেলার অলিপুর মোহাম্মদিয়া সুফিয়া নুরানী হাফেজি মাদরাসা ও এতিমখানা  প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। মক্রবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শরিফুল আলম নয়নের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা তালুকদার মুহাম্মদ বেলায়েত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মক্রবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মান্নান।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মক্রবপুর ইউনিয়ন বিএনপি অর্থ সম্পাদক জামাল উদ্দিন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক ওমর ফারুক, যুবদল নেতা তোফায়েল আহমেদ, মোহাম্মদ এয়াছিন, বিএনপি নেতা ডাক্তার রেজাউল হক, মক্রবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক জয়নাল আবেদীন সুমন, মক্রবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি ফরিদ আহমেদ, যুবদল নেতা ইমরান হোসেন, আবুল খায়ের মিয়াজী, মাস্টার সোহরাব হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ।
দোয়া মুনাজাত পরিচালনা করেন কুমিল্লা বাবুর্চি পাড়া জামে মসজিদ খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গনী চাঁদপুরি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET