নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:- কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের আয়োজনে চাকুরীতে মুক্তিযোদ্ধা সন্তানদের ৩০% কোটা সংরক্ষনের দাবীতে গতকাল সোমবার মানববন্ধন কর্মসূচী পালন করেছে। সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমন্ডার আলহাজ্ব মো. ইসহাক মিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব আবদুর রশিদ ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মাষ্টার আবুল হাসেম, সাবেক চেয়ারম্যান আবদুল খালেক,সফিকুর রহমান মজুমদার, মোশারফ হোসেন, জালাল উদ্দিন আকবর ভূঁইয়া, হারুনুর রশিদ ভ’ঁইয়া, মোশারফ হোসেন চৌধুরী, হাফিজ আহম্মদ মজুমদার, আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল সভাপতি ওমর ফারুক লিটন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তারা চাকুরীর কোটায় মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ৩০% কোটা বহালের দাবী জানান।









