, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে শ্রমিক কল্যাণের বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ 




নাঙ্গলকোটে শ্রমিক কল্যাণের বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ 

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : মে ০১ ২০২৫, ২১:৪২ | 766 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে র‍্যালি ও শ্রমিক সমাবেশ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।  নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালি শুরু করে নাঙ্গলকোট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে সমাবেশে মিলিত হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সভাপতি ওমর ফারুক মিয়াজীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি খায়রুল ইসলাম।
শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট পৌরসভা সভাপতি মাস্টার সোলাইমানের সঞ্চালনায় শ্রমিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন, পৌরসভা আমীর হারুনুর রশিদ।
শ্রমিক সমাবেশে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলা সহ সভাপতি আব্দুল করিম, জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমীর মাওলানা এস এম মহি উদ্দিন, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, পৌরসভা সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সাধারণ সম্পাদক শাহ আলম চিশতি, পৌরসভা সাধারণ সম্পাদক আবু তৈয়ব মজুমদার প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET