১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে সন্ত্রাস বিরোধী আইনে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার 




নাঙ্গলকোটে সন্ত্রাস বিরোধী আইনে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার 

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : ডিসেম্বর ১৪ ২০২৫, ২০:৪৮ | 678 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটে সন্ত্রাস বিরোধী আইনে ঢালুয়া ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহ্বায়ক অহিদুর রহমান অহিদকে গ্রেফতার করেছে নাঙ্গলকোট থানা পুলিশ। রবিবার ভোররাতে উপজেলার বদরপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়, অহিদ ওই গ্রামের মোহাম্মদ মিয়ার পুত্র।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর  নাঙ্গলকোট থানা পুলিশের উপপরিদর্শক আলমগীর বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে ৮৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই মামলায় বদরপুর ওয়ার্ড মেম্বার ও ঢালুয়া ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান অহিদুর রহমান অহিদকে ৮নং আসামী করা হয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের তৎপরতা, গত ১৭ নভেম্বর সোমবার রাতে ঢালুয়া ইউনিয়নের মন্তলী ব্রীজ এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে সরকার বিরোধী স্লোগান দেয়া এবং ওই এলাকায় সরকার বিরোধী অপকর্মের নেতৃত্বে থাকায় তাকে গ্রেফতার করা হয়।
নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, অহিদ মেম্বারকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লার কারাগারে পাঠানো হয়েছে।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী বলেন, ঢালুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অহিদুর রহমানকে গ্রেফতারের সংবাদ শুনেছি। তবে ওই ইউনিয়নে কাকে পরবর্তী দায়িত্ব দেওয়া হবে সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। নিয়ম অনুযায়ী পরবর্তী প্যানেলের কাউকে অথবা প্রশাসক নিয়োগ দেওয়া হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET