১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




নাঙ্গলকোটে সম্পত্তি জবর দখলে বাঁধা হামলা ও ঘর ভাংচুরের অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মার্চ ০৫ ২০২০, ০৩:৩৬ | 789 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটের হরিপুর গ্রামে ঘর ও জমি জবর দখলে বাঁধা দেয়ায় গতকাল বুধবার হামলা ও ঘর ভাংচুরের ঘটনার অভিযোগ উঠেছে। এসময় ছোটভাই হাফেজ ওমর ফারুক ও তার পরিবারের সদস্যদের হামলায় বড়ভাই হাছান আহম্মেদ (৬৫) ও তাকে বাঁচাতে এসে তার ভাতিজা শাহ আলম (৫০) আহত হয়। আহতরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
জানা যায়, নাঙ্গলকোট পৌর সদরের হরিপুর গ্রামের মৃত আফসার উদ্দিনে ছেলে আলি আহম্মেদ, হাছান আহম্মেদ, আবু বকর সিদ্দিক ১৯৫৩ সালে একই গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে আব্দুল গনি মুন্সির কাছ থেকে ১১৯৬ দাগে ৫ ও ১১৯৮ দাগে ২ শতক জমি ক্রয় করে। ওই সম্পত্তির সিএস খতিয়ান দলিল দাতার নামে। এবং ক্রয় করার পর আর এস খতিয়ান ক্রেতাদের নামে সৃজিত হয়। পরে বিএস খতিয়ান হওয়ার সময় আফসার উদ্দিনের আরেক পরিবারের ছেলে হাফেজ ওমর ফারুক নিজ নামে গোপনে খতিয়ান করিয়ে নেয়। এব্যাপারে জমির ক্রয় সূত্রে মালিকগণ ভূমি বিরোধ আইনে মামলা দায়ের করে। বর্তমানে আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে। গতকাল হাছান আহাম্মদ গংদের দখলে থাকা জমির উপর এক চালা ঘর ভাঙ্গতে আসলে তারা বাঁধা দেয়। এসময় ভাই ওমর ফারক তার দুই ছেলে সোয়াইব ও আব্রাহিমসহ তাদের পরিবারের লোকজন হাছান আহম্মেদের উপর হামলা করে। হামলাকারীদের হাত থেকে চাচাকে বাঁচাতে গিয়ে শাহ আলমও হামলায় আহত হয়।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET