৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




নাঙ্গলকোটে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৭ ২০২৫, ০৩:০২ | 686 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জুলাই সনদের আইনীভিত্তি প্রধান ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা গণ দাবি আদায়ের লক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা এবং পৌরসভার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে নাঙ্গলকোট এ আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াছিন আরাফাত।
নাঙ্গলকোট উপজেলা জামায়াত সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদারের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভা জামায়াত আমীর হারুনর রশিদ, উপজেলা নায়েবে আমীর মাওলানা এস এম মহি উদ্দিন, মাওলানা ইউসুফ আলী, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, সাবেক ছাত্রনেতা মাঈনুল হক মজুমদার বাবলু, পৌরসভা জামায়াত সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি জোবায়ের উদ্দিন খন্দকার, শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা ফারুক মিয়াজী, উপজেলা তা’লিমুল কোরআন বিভাগ সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন।
সমাবেশ শেষে নাঙ্গলকোট এ আর সরকারি উচ্চ বিদ্যালয় ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু করে উপজেলা সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে শেষ করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET