৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোট এ.আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান




নাঙ্গলকোট এ.আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : জানুয়ারি ২৮ ২০২৬, ২১:৩৫ | 628 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‎কুমিল্লার নাঙ্গলকোট এ.আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার দিনব্যাপী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট এ.আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঈনুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সচিব আবু তালেব। প্রধান বক্তা ছিলেন নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ বশিরুজ্জামান।
‎অনুষ্ঠান শুরুতে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
‎নাঙ্গলকোট এ.আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতি কুমিল্লা-৪ এর সভাপতি সাখাওয়াত হোসেন শাহীন,  নাঙ্গলকোট প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, সাবেক কাউন্সিলর ইউসুফ আলী, বিএনপি নেতা মাস্টার লোকমান হোসেন, মোবারক হোসেন, যুবদল নেতা কামাল হোসেন প্রমুখ।
‎অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও স্কুলের মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET