৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোট জামান্স ক্লিনিক নব মনোনিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ. কে. এম মাহবুব উজ্জ জামানকে সংবর্ধনা 




নাঙ্গলকোট জামান্স ক্লিনিক নব মনোনিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ. কে. এম মাহবুব উজ্জ জামানকে সংবর্ধনা 

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : জানুয়ারি ১৩ ২০২৬, ২০:৫৫ | 644 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট জামান্স ক্লিনিক ও মাইডারহোম পরিবারের পক্ষ থেকে নব মনোনীত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ. কে. এম মাহবুব উজ্জ জামানের সংবর্ধনা মঙ্গলবার বিকালে ক্লিনিক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শুরুতে জামান্স ক্লিনিক ও মাইডারহোম পরিবারের পক্ষ থেকে নব মনোনীত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ. কে. এম মাহবুব উজ্জ জামানকে ফুলেল শুভেচ্ছা প্রধান করা হয়। জামান্স ক্লিনিক ও মাইডারহোম নব মনোনীত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম মাহবুব উজ্জ জামানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা সাবেক মেয়র ও জামান্স ক্লিনিক পরিচালক  এ. কে. এম মনিরুজ্জামান খান, ক্লিনিক ব্যবস্থাপনা পরিচালক ও নাঙ্গলকোট বেগম জামিল মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ বশিরুজ্জামান।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট জামান্স ক্লিনিক ও হাসপাতাল চিকিৎসক এনাম উল্লাহ মিয়াজী, উপ ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর জাকির, ম্যানেজার মাহবুব আলম সিজার, সহ ম্যানেজার হাজী খোরশেদ আলম মিলন, আব্দুল হান্নান প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাবেক এমএলএ হাসানুজ্জামান খাঁন, সাবেক সংসদ সদস্য ডাক্তার এ কে এম কামারুজ্জামান, শিক্ষানুরাগী এ কে এম শামসুজ্জামান-সহ খান পরিবারের মৃতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন খান বাড়ি জামে মসজিদ ইমাম হাফেজ নূর মোহাম্মদ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET