কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ১২নং ঢালুয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মুনাজাত রবিবার বিকেলে ঢালুয়া বাইপাস চেরাগআলী মার্কেট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ঢালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক মজুমদারের সভাপতিত্বে দোয়া মুনাজাত পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস ভূঁইয়া।
দোয়া মুনাজাতে অংশগ্রহন করেন ঢালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের, ঢালুয়া ইউনিয়ন যুবদল নেতা বেলাল হোসেন গিয়াস উদ্দিন।
এর আগে বাংলাদেশ জাতীয়তাবদী দল বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়ার ধানের শীষের সমর্থনে একটি গণমিছিল প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে।
Please follow and like us:










