, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা




নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : নভেম্বর ১২ ২০২৫, ২১:৩৫ | 857 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় সভাপতি মোহাম্মদ বশিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য ডাক্তার এ কে এম কামারুজ্জামানের বড় ছেলে  ইঞ্জিনিয়ার ফখরুজ্জামান মিঠু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধান শিক্ষক জসিম উদ্দিন ভূঁইয়া।

বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মোস্তফা কামাল মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাক্তার কামারুজ্জামানের বড় মেয়ে ডাক্তার ফৌজিয়া জামান মুনা, ছোট মেয়ের জামাতা জামিল হাসান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক  শাহানা বেগম।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা সাবেক মেয়র এ কে এম মনিরুজ্জামান, ডাক্তার কামারুজ্জামানের ছোট মেয়ে ফিরোজা জামান লিছা, ছেলের বৌ শারমিন জামান লিপি ও বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

অনুষ্ঠান শেষে  ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন অতিথি বৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET