ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন – ২০১৯ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় দোহারের মেঘুলা বাজার মাঠে সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক মো. আলমগীর হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি জামায়াত সরকারের আমলে আওয়ামী লীগ নেতাকর্মীরা নানা অত্যাচারের স্বীকার হয়েছে। কিন্তু আওয়ামী লীগ কোনো প্রতিহিংসার রাজনীতি করে না। আওয়ামী লীগ স্বচ্ছ রাজনীতি করে। তিনি আরো বলেন, নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি আগামীতে দলকে সুসংগঠিত করতে ব্যাপক ভূমিকা পালক করবে।
পরে নির্বাচনের মাধ্যমে বখতিয়ার খান লেবু’কে সভাপতি ও মোক্তার হোসেন’কে সাধারন সম্পাদক করে নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষনা করা হয়। নির্বাচনে সভাপতি পদে বখতিয়ার খান লেবু পান ১০২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরিদ মোড়ল পান ৭৩ ভোট। আর সাধারণ সম্পাদক পদে মোক্তার হোসেন পান ৮৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজু হোসেন পান ৪৮ ভোট এবং বাবুল কাজী পান ৪৩ ভোট।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদার, সহ-সভাপতি মোল্লা মো. বেলাল হোসেন, সহ-সভাপতি মহিউদ্দিন মহি, সহ-সভাপতি নুরুল হক বেপারী, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, আনারকলি পুতুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, বাশার চোকদার, হাবিবুর রহমান বেপারী, মঞ্জু মোল্লা, মো. সালাউদ্দিন, নারিশা ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন দরানী, আবুল বাশার মৃধা ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক উদয় হোসাইন, দোহার পৌরসভা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ নিজাম, সাধারন সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম প্রমুখ।
সম্মেলনের সভাপতিত্ব করেন নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক মো. ফরিদ মোড়ল এবং সঞ্চালনায় ছিলেন নাসির উদ্দিন সেলিম তালুকদার।








