৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নারীকে শিক্ষিত করা আর জাতি শিক্ষিত করা একটি ফাউন্ডেশনের মত-ইউএনও জামাল হোসেন




নারীকে শিক্ষিত করা আর জাতি শিক্ষিত করা একটি ফাউন্ডেশনের মত-ইউএনও জামাল হোসেন

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৭ ২০২৫, ১৯:৪৪ | 653 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আমরা যদি বলি নারী শিক্ষা একটি জাতিকে শিক্ষিত করার মূল, যেই ভিত্তিটা থাকে একটি বিল্ডিং করার। নারীকে শিক্ষিত করা আর জাতি শিক্ষিত করা একটি ফাউন্ডেশনের মত। আমরা আজকে যে প্রতিষ্ঠানে অবস্থান করছি। এটি আমাদের জাতিকে শিক্ষিত ও সুশিক্ষার স্তম্ভ। এ জাতির সুশিক্ষার ভিত্তিকে প্রস্তুত করছে। আমাদের কোরআন কারীমে রয়েছে শিক্ষা কেন গুরুত্বপূর্ণ, শিক্ষা কেন প্রয়োজন। শিক্ষার উপর গুরুত্ব দিয়ে এই প্রতিষ্ঠানটি এখানে তৈরি হয়েছে। এখানে নারীদের সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া হয়েছে। সুতরাং, নারী শিক্ষায় সকলকে গুরুত্ব দিতে হবে।
সোমবার (১৭ নভেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা ছিদ্দিকা(রাঃ) মহিলা মাদরাসার অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেন এসব কথা বলেন। মাদরাসার প্রতিষ্ঠাতা মজিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম মীর হোসেন, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ.কে.এম. সামছুদ্দিন। মাদরাসার শিক্ষক ইদ্রিস ফরায়েজী বাবলুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার কো-অর্ডিনেটর মাওলানা আবুল কাশেম, বিশিষ্ট সমাজ সেবক বাবুল মিয়া পাটোয়ারী, মিজানুর রহমান, ইউসুফ ভূঁইয়া, আবদুল হান্নান, আবুল খায়ের, মাদরাসার শিক্ষক মাওলানা মনির আহম্মদ ভূঁইয়াসহ অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও মাদরাসার ছাত্র-ছাত্রীবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET