, , ,

শিরোনামঃ-




নিখোঁজের ১৫ দিন পরে যুবকের লাশ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ১১ ২০২০, ১৫:২৯ | 803 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের খাজুরা এলাকায় নিখোঁজের ১৫ দিন পর খাল থেকে জামাল (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে বরগুনা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

বরগুনা সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, রোজার আগের দিন থেকে জামাল নিঁখোজ ছিলেন। তার ভাই কামাল এ ব্যাপারে বরগুনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।

ওসি আরো বলেন, স্থানীয় এক ব্যক্তি খালে মাছ ধরতে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিখোঁজ জামালের স্বজনদের খবর দেয়। স্বজনরা এসে জামালের লাশ শনাক্ত করে।

জামালের ভাই কামাল জানান, জামাল বরইতলা-বাইনচটকি ঘাটে খেয়া পাড়াপাড়ের কাজ করতেন। রোজার একদিন আগে রুবেল নামে একজন জামালকে বাসা থেকে ডেকে নিয়ে যান। এরপর আর তিনি বাসায় ফেরেননি। তার খোঁজ না পাওয়ায় বরগুনা থানায় ডায়েরি করা হয়।

এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহজাহান বলেন, এ বিষয়ে তদন্ত করে রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET