২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নির্বাচনে জোটপ্রার্থী ও গণভোটে হ্যাঁ বিজয়ী করতে ঐক্যবদ্ধ জামায়াত-ইসলামী আন্দোলন




নির্বাচনে জোটপ্রার্থী ও গণভোটে হ্যাঁ বিজয়ী করতে ঐক্যবদ্ধ জামায়াত-ইসলামী আন্দোলন

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০২৫, ২০:৫২ | 654 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী সমমনা ৮ দলীয় জোটের প্রার্থী ও গণ-অভ্যুত্থানের স্পিরিট বাস্তবায়নে গণভোটে হ্যাঁ বিজয়ী করতে ঐক্যবদ্ধ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন। বুধবার বিকেলে স্থানীয় একটি অডিটরিয়ামে উভয় দলের নির্বাচনী মতবিনিময় সভায় এমন আশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ। উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, ইসলামী আন্দোলন চৌদ্দগ্রাম দক্ষিণের সভাপতি মাওলানা ক্বারী আবদুল ওহাব, উত্তর শাখা সভাপতি মাওলানা ডাঃ আবুল কালাম, পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, ইসলামী আন্দোলন পৌরসভা সভাপতি মাওলানা মোঃ এয়াকুব। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আবু বক্কর ছিদ্দিক, উপজেলা জামায়াত নেতা মাওলানা সেলিম, আবদুর রহিম, কাজী ইয়াছিন, সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, মোশাররফ হোসেন ওপেল, ইসলামী আন্দোলন চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, সহ-সভাপতি আবদুল কাদের খোকন, উত্তরের সাংগঠনিক সম্পাদক মুফতী নোমান, দক্ষিণের সহ সাংগঠনিক সম্পাদক ডা: জাহিদ আল কবির, উপজেলা সদস্য আবদুল হাই সুমন, পৌরসভার আইনবিষয়ক সম্পাদক আবদুল কুদ্দুস, অর্থ সম্পাদক ওহিদুর রহমান, দক্ষিণের প্রচার ও যোগাযোগ সম্পাদক আব্দুল আখের, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী মীর হোসেন, বাতিসা ইউনিয়ন সভাপতি মাওলানা ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক মাওলনা মাঈন উদ্দিন, ইসলামী আন্দোলন নেতা আলী আকবরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, ইসলামী সমমনা ৮ দলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কুচক্রি মহল ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমরা ঐক্যবদ্ধ আছি, তাই কোন ষড়যন্ত্র কাজে লাগবে না। মানুষ চাঁদাবাজমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ইসলামী মতের প্রার্থীকে ভোট দিতে চায়। এজন্য আমরা ঐক্যবদ্ধ থেকে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে। তাহলে বিজয় আমাদেরই হবে, ইনশাআল্লাহ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET