১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নেতৃত্বের অযোগ্যতার কারণেই পিছিয়ে আছে পার্বত্য চট্টগ্রাম — সাদিক কায়েম




নেতৃত্বের অযোগ্যতার কারণেই পিছিয়ে আছে পার্বত্য চট্টগ্রাম — সাদিক কায়েম

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৭ ২০২৫, ২৩:১২ | 663 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নেতৃত্বের অযোগ্যতা ও দীর্ঘদিনের দুর্নীতির কারণে পার্বত্য চট্টগ্রামের শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি সেক্টরে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর ভিপি আবু সাদিক কায়েম।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) রাতে শাপলা চত্বর মঞ্চে খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, সম্ভাবনার পাহাড় আজ ফ্যাসিস্টদের দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি ও টেন্ডারবাজির কারণে পিছিয়ে আছে। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে প্রতিটি খাতে উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে।ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।তিনি বিগত সময়ের হামলা, নির্যাতন এবং রাজনৈতিক সংকটের কথাও উল্লেখ করেন। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বাছাইয়ে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় বক্তব্য রাখতে গিয়ে খাগড়াছড়ি আসনের জামায়াতের প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, সাদিক কায়েম শুধু খাগড়াছড়ির নয়, বরং বাংলাদেশের ২০ কোটি মানুষের মুক্তির ঠিকানা। চাঁদাবাজি, হুমকি, কেন্দ্র দখলের স্বপ্ন আর কখনো ফিরে আসবে না।তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে হলে দেশকে যোগ্য নেতৃত্বের হাতে তুলে দিতে হবে। নতুন প্রজন্মই নিরাপদ বাংলাদেশ গড়তে সক্ষম।
বক্তারা উল্লেখ করেন, ডাকসু নির্বাচন প্রমাণ করেছে— নতুন প্রজন্ম ন্যায়ের পক্ষে পরিবর্তন চায়।
খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের সভাপতি অধ্যাপক সৈয়দ আবদুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) উবায়দুর রহমান হাসিব,বিজয় একাত্তর হল সংসদের ভিপি হাসান আল বান্না,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল সংসদ (চাকসু) এর নির্বাহী সদস্য মো. আবু আয়াজ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের সেক্রেটারি মিনহাজুর রহমান, সদর উপজেলা জামায়াতের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান, ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী কাউসার আজিজি, ডাকসু ভিপি সাদিক কায়েমের পিতা মো. আবুল কাশেম, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি রাকিব মনি ইফতি, স্টুডেন্ট ওয়েলফেয়ার ফেডারেশনের সভাপতি মো. আব্দুস ছাত্তার, রেড জুলাই প্রতিনিধি মো. জাহিদ হাসান, ইমাম ও ওলামা পরিষদের সেক্রেটারি মো. সিরাজুল ইসলাম এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য মোফাজ্জল হোসেনসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET