১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




নড়াইলে দুর্র্ধষ চুরি, চোরেরা সাত ভরি স্বর্ণালংকার, একটি ল্যাপটপ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ০২ ২০১৮, ১৯:০৬ | 1002 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ- নড়াইল শহরের এলজিইডি অফিস এলাকায় ভাড়া বাসায় চুরি সংঘটিত হয়েছে। সোমবার (১ অক্টোবর) গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা সাত ভরি স্বর্ণালংকার, একটি ল্যাপটপ ও ১৯ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, ক্ষতিগ্রস্থ ভাড়াটিয়া লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমির সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাইয়ূম মোল্যা জানান, তিনতলায় দুই কক্ষ বিশিষ্ট ঘরে পরিবারসহ ভাড়া থাকেন তিনি। খাবার খেয়ে সোমবার রাত ১২টার দিকে ঘুমিয়ে পড়েন তারা। ভোরে ঘুম থেকে উঠে পাশের কক্ষে চুরির বিষয়টি টের পান তিনি। জানাজার গ্রিল কেটে চোরেরা ঘরে প্রবেশ করে। এ ঘটনায় মঙ্গলবার সকালে নড়াইল সদর থানায় অভিযোগ দায়ের করেছেন আব্দুল কাইয়ূম মোল্যা। সদর থানার ওসি আনোয়ার হোসেন আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET