, , ,

শিরোনামঃ-




পঞ্চগড়ে শুরু হলো নজরুল সম্মেলন

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৬ ২০১৯, ১৪:৩৩ | 1076 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মো. নুর হাসান, পঞ্চগড়: পঞ্চগড়ে “নজরুলের অপ্রচলিত গানের সুর সংগ্রহ, স্বরলিপি প্রণয়ন, সংরক্ষণ, প্রচার এবং নবীন প্রজন্মকে উদ্বুদ্ধকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সরকারি অডিটোরিয়াম চত্বরে রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বেলুন ও পায়রা উড়িয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে অডিটোরিয়াম হল কক্ষে আলোচনা সভায় অংশ নেন। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন’র সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, মহিলা আসন-৩২ এর সংসদ সদস্য জাকিয়া তাবাসসুম, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট প্রমূখ। এর আগে সকাল ১০ টায় নজরুল র‌্যালী হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়। র‌্যালীতে কবি সাহিত্যিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET