আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,পোষ্টার ব্যানারে ভালো ভালো ছবি দিয়ে আওয়ামী লীগে নেতা হওয়া যাবে না। ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করতে হবে। বাংলাদেশকে বাচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে আর আওয়ামী লীগকে বাঁচাতে হলে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। আজ সকালে পটুয়াখালীর ঐতিহাসিক শহীদ আলাউদ্দীন শিশু পার্কে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মো.শাহজাহান মিয়ার সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন পার্বত্য শান্তি চুক্তি বিষয়ক কমিটির আহবায়ক ও সাবেক চীফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আবদুর রহমান,মাহবুবুল আলম হানিফ সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দীন নাসিমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
পরে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীরকে সভাপতি ও ভিপি আবদুল মান্নানকে সাধারন সম্পাদক ঘোষনা করেন ওবায়দুল কাদের।
Please follow and like us:








