, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পলাশবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন




পলাশবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৫ ২০২১, ১৭:৪৪ | 816 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার পলাশবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুভ-উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৫ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুভ-উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আনিছুর রহমান, মেডিকেল অফিসার ডা. আজমিরা ইসলাম জেমী ও ডেন্টাল সার্জন ডাঃ মাহাবুব আলমসহ অন্যান্য ডাক্তার ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন।
উল্লেখ্য; ৫ থেকে ১৯ জুন পর্যন্ত এ উপজেলার ২১৭টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৭শ’ ১জন এবং ১২ থেকে ৪৯ মাস বয়সী ৩৩ হাজার ৩শ’ ৭৪জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET