, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পলাশবাড়ীর মহদীপুর ইউনিয়নবাসীর চিকিৎসা সেবায় রোগী বহনে এ্যাম্বুলেন্স দিলেন চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল




পলাশবাড়ীর মহদীপুর ইউনিয়নবাসীর চিকিৎসা সেবায় রোগী বহনে এ্যাম্বুলেন্স দিলেন চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৯ ২০২১, ১৭:০২ | 807 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নে নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক ইউনিয়নবাসীর চিকিৎসা সেবায় রোগী বহনের সুবিধার্থে এ্যাম্বুলেন্স দিলেন চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল।
শুক্রবার (৮ অক্টোরব) সন্ধায় উপজেলা মহদীপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ঠুটিয়াপাকুর দাখিল মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিক ভাবে এ্যাম্বুলেন্সের চাবি ইউনিয়নবাসীর হাতে হস্তান্তর করা হয়। মহদীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জান্নাতুল নবী রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দ শামস-উল আলম হীরু। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বক্কর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ-সভাপতি অধ্যক্ষ ছাইফুলার রহমান চৌধুরী তোতা, সাংগঠনিক সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক শাহ্ জালাল মন্ডল জালালসহ উপজেলা ও ইউনিয়নে পর্যায়ের আওয়ামী লীগ এবং সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মহদীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহিউজ্জামান খোকন।
চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল বলেন, গত নির্বাচনে ইউনিয়নবাসীকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম তা প্রায় সবগুলোই বাস্তবায়ন করার চেষ্টা করেছি মাত্র। ইউনিয়নবাসীর চিকিৎসা সেবায় রোগী বহনে কষ্ট না পায় সেজন্য তাদের সুবিধার্থে একটি এ্যাম্বুলেন্স উপহার দিলাম। এসময় অনুষ্ঠানে উপস্থিত ইউনিয়নবাসী এ্যাম্বুলেন্স পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে বলেন, এ নির্বাচনেও আমরা তৌহিদূল ইসলাম মন্ডলকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। শেষে অত্র ইউনিয়নবাসীর হাতে এ্যাম্বুলেন্সের চাবি উপহার হিসেবে তুলে দেন অতিথিবৃন্দসহ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET