, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পাঁচলাইশ থানা ছাত্রলীগের পক্ষে পথচারীদের মাঝে ইফতার বিতরণ




পাঁচলাইশ থানা ছাত্রলীগের পক্ষে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ১১ ২০২০, ২২:২৩ | 1061 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বর্তমান করোনা পরিস্থিতিতে স্থবির দেশের অর্থনীতি। লকডাউন পরিস্থিতি বিরাজমান হওয়ায় খেটে খাওয়া দিনমজুর মানুষেরা বেকার দিন কাটাচ্ছেন। ফলে তাদের জীবনে নেমে এসেছে বর্ণনাতীত দুর্দশা।

এই অবস্থায় সেই অসহায় মানুষদের কাছে ইফতার ও সেহেরী সামগ্রী নিয়ে ছুটে যাচ্ছেন ছাত্রলীগের নেতা -কর্মীরা।

এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগরেও চলছে ইফতারী বিতরণ কার্যক্রম।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের  সহ-সভাপতি মোহাম্মদ নোমান চৌধুরীর নির্দেশে আজ ইফতারী বিতরণ করলেন পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা তোয়াফ চৌধুরী মুন্না।

এতে আরো উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা আসিফ রেজা ইমন , তৌকির আহম্মেদ,মোহাম্মদ ইয়াছিন বাবু,মেহরাজ হোসেন. আরমান হোসেন।
এতে আরো উপস্থিত ছিলেন চাঁদগাও থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহিদ,মোহাম্মদ ফরহানুল হক রাকিব,মোহাম্মদ তাসিন ।

পাঁচলাইশ থানা ছাত্রলীগের পক্ষে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

তিনি চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানাধীন মুরাদপুরে ছিন্নমূল, দুস্থ, নিরাপত্তা কর্মী, রিকশা চালক ও অন্যান্য অসহায় মানুষদের মধ্যে আজ ইফতারী সামগ্রী বিতরণ করেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, দেশের দুঃসময়ে সেবা করাই ছাত্রলীগের দায়িত্ব। অতীতে দেশের বিভিন্ন দুযোর্গে ছাত্রলীগের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দৃষ্টান্ত আছে। তাই বরাবরের মতো এবারও সততার সাথে কাজ করছে ছাত্রলীগ। শ্রমিক সংকট থাকায় ছাত্রলীগ কৃষকের ধান কেটে দিচ্ছে, দুস্থ ও খেটে খাওয়া-দিনমজুর পরিবারের কাছে সরকারি বা নিজ খরচের ত্রাণ পৌঁছে দিচ্ছে। সাধারণ মানুষ সুসময়ে ছাত্রলীগের সৎকর্মগুলোকে অস্বীকার করলেও তাদেরই দুঃসময়ে এগিয়ে আসে এই ছাত্রলীগ।রমযান মাসে বিভিন্ন নিম্নআয়ের মানুষেরা করোনার কারণে বিপদগ্রস্ত হয়েছে।

তিনি করোনায় স্থবির দেশকে পুনরায় সচল করতে সবাইকে যার যার অবস্থানে থেকে দায়িত্ব পালন করার আহ্বান জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET