, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পাইকগাছায় আইনগত সহায়তা প্রদান বিষয়ক অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত




পাইকগাছায় আইনগত সহায়তা প্রদান বিষয়ক অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : নভেম্বর ১৭ ২০২০, ২১:৫১ | 849 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পাইকগাছায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্যদের সাথে আইনগত সহায়তা প্রদান বিষয়ক অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএসএআইডি’র প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজ) এ্যাকটিভিটি প্রকল্পের আওতায় খুলনা জেলা লিগ্যাল এইড কমিটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা রপান্তর এ সভার আয়োজন করে। উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ প্রবীর কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন, রপান্তর এর প্রধান নির্বাহী স্বপন গুহ। জেলা সমন্নয়কারী অনুপ রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, গাজী জুনায়েদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা বেনজির আহম্মদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, রপান্তরের উপজেলা ফিল্ড অফিসার জিএম মোস্তাক হোসেন, টুকু রানী বিশ্বাস ও শানু মন্ডল।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET