, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • পানি সম্পদ মন্ত্রনালয় সচিবের মোংলা ঘষিয়াখালি নৌ চ্যানেল পরিদর্শন




পানি সম্পদ মন্ত্রনালয় সচিবের মোংলা ঘষিয়াখালি নৌ চ্যানেল পরিদর্শন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ১৮ ২০১৮, ২১:২৫ | 1187 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোল্যা রনি, মোংলা প্রতিনিধিঃ- মংলা ঘষিয়াখালী নৌ-চ্যানেলে ৮৩টি সরকারি খাল পুনঃ খনন এবং চ্যানেলের নাব্যতা দেখতে পানি সম্পদ মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব কবির বিন আনোয়ার পরিদর্শন আসেন। গতকাল ১৮ জুলাই বুধবার সকালে মংলা-ঘষিয়াখালী সংলগ্ন এ ৮৩টি খাল ও নৌ-চ্যানেলর ক্ষতিকারক দিক গুলো পরিদর্শন করেন তিনি।    বুধবার সকাল ১১টায় সড়ক এবং নৌ পথে মংলা-ঘষিয়াখালি চ্যানেল পরিদর্শনকালে চ্যানেল সংলগ্ন এ ৮৩ টি খাল দ্রুত খনন বাস্তবায়ন করতে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দেন ভারপ্রাপ্ত সচিব কবির বিন আনোয়ার। পরিদর্শন কালে সচিব বলেন, দীর্ঘদিন এ ৮৩ টি খাল আটকিয়ে স্থানীয় প্রভাবশালী ব্যাক্তিরা চিংড়ি ঘের করায় মংলা-ঘষিয়াখালী নৌ-চ্যানেল রক্ষায় হুমকির মুখে পড়ে। চ্যানেলটির নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে পানি উন্নয়ন বোর্ড ৫’শ ৫০ কোটি টাকা ব্যয়ে গত ১৮ মে থেকে ওই সব খাল খননের নিদের্শ মোতাবেক খাল খননের কাজ শুরু করে। এদিকে এখাল খননের কাজ ঠিকমত হচ্ছে কিনা তা দেখতে পানি সম্পদ মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব কবির বিন আনোয়ার এই প্রকল্প পরিদর্শনে আসনে। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পানি উন্নয়ন বোর্ডের খুলনা বিভাগের প্রধান প্রকৌশলী মোঃ লুৎফুর রহমান, মংলা উপজেলার নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম, সহকারি পুলিশ সুপার মোঃ খায়রুল আলম,মংলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী প্রমূখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET