১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




পাপিয়ার কলেজজীবন: ছাত্রী হোস্টেলেও গড়েছিলেন ‘পাপের আস্তানা’

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : মার্চ ০৩ ২০২০, ০১:১০ | 801 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বর্তমানে চালঞ্চ্যকর তথ্য মানেই শামীমা নূর পাপিয়া। সম্প্রতি বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার করা হয় নরসিংদী যুব মহিলা লীগের সদ্য বহিষ্কৃত এই নেত্রী। তিনি ছিলেন জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক।

গ্রেফতারের পর থেকে বর্তমানে রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে পাপিয়ার। আর জিজ্ঞাসাবাদে প্রতিদিনিই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পাচ্ছে।

এদিকে, জিজ্ঞাসাবাদের বাইরেও পাপিয়া সম্পর্কে বেরিয়ে আসছে তার কর্মকাণ্ডের নানা চাঞ্চল্যকর তথ্য।

জানা গেছে, নরসিংদী সরকারি কলেজে লেখাপড়া করার সময় সেখানকার ছাত্রী হোস্টেলেও ‘পাপের আস্তানা’ গড়ে তুলেছিলেন এই পাপিয়া।

স্থানীয় সূত্র জানায়, ২০০৬ সালের দিকে নরসিংদী সরকারি কলেজে প্রথম ছাত্রী হোস্টেল উদ্বোধন হয়। ওই সময় হোস্টেলের একটি কক্ষে নিজেদের আস্তানা বানিয়েছিলেন পাপিয়া।

সেখানে অনেক বহিরাগত ছাত্রীর যাতায়াত ছিল। কোনও কোনও ছাত্রীকে প্রলোভন ও চাপ দিয়ে ওই সময় খারাপ পথে নিয়েছিলেন পাপিয়া। তখনও স্থানীয় অনেকে পাপিয়ার এসব কর্মকাণ্ডের ব্যাপারে অবগত ছিলেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, নরসিংদী সরকারি কলেজেই সুমনের সঙ্গে পরিচয় হয় পাপিয়ার। পরিচয় হওয়ার পর তারা ঘনিষ্ঠ হতে থাকেন। বন্ধু থেকে একপর্যায়ে মতি সুমনের প্রেমিকা হন পাপিয়া। পরে তারা বিয়েও করেন।

সুমনের হাত ধরে রঙিন দুনিয়ার সঙ্গে পরিচয় শুরু হয় পাপিয়ার। কলেজের সাধারণ ছাত্রী হয়েও সুমনের মাধ্যমে প্রথমে নরসিংদীর স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে পরিচয় হয় তার।

বিভিন্ন প্রলোভন দেখিয়ে স্থানীয় অনেক রাজনৈতিক নেতা পাপিয়াকে তাদের কাজে ব্যবহার করতে শুরু করেন। সেখান থেকেই শুরু হয় পাপিয়ার বেপরোয়া জীবন।

তবে সুমনের হাত ধরে পাপিয়ার উত্থান হলেও একপর্যায়ে প্রভাব-প্রতিপত্তি আর ক্ষমতায় স্বামীকেও ছাড়িয়ে যান পাপিয়া।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET