২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পাবনায় নিরাপদ সড়ক চাই এর ২৬তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন




পাবনায় নিরাপদ সড়ক চাই এর ২৬তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ০১ ২০১৯, ১৭:০২ | 820 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পাবনায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হল নিরাপদ সড়ক চাই এর ২৬তম প্রতিষ্ঠা বার্ষিক।
এ উপলক্ষে নিরাপদ সড়ক চাই পাবনা জেলা শাখার আয়োজনে রবিবার বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পাবনা র‌্যালীটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে পুলিশ লাইন পদক্ষিণ করে নিরাপদ সড়ক চাই পাবনা জেলা শাখার কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে আয়োজিত আলোচনাসভায় নিসচা পাবনা জেলা শাখার সভাপতি খন্দ. গোলাম হাসনাইন কোয়েলের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সামসুজ্জোহা’র পরিচালনায় বক্তব্য দেন, নিরাপদ সড়ক চাই পাবনা জেলা শাখার উপদেষ্টা প্রফেসর কে.এম. মির্জা মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি মীর ফজলুল করিম বাচ্চু, আ. মান্নান, সাংগঠনিক সম্পাদক গোলাম হাসনায়েন বিপ্লব, রোটারি ক্লাব অব রূপকথার সভাপতি ও নিসচা পাবনা জেলা শাখার কার্যকরী সদস্য রোটা. সাইদুর রহমান, প্রমূখ।
এসময় অর্থ বিষয়ক সম্পাদক মো. ফারুক হোসেন, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক ও এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ, দপ্তর সম্পাদক মিলন মাহাবুব, কার্যকরী সদস্য মোকাব্বর হোসেন, আব্দুল আওয়াল, আশিক, হারুন, লিটন, সদস্য অনিক, শাকিলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচী শেষ হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET