ফেনীর সরকারি নিবন্ধনকৃত সেচ্ছাসেবী ও মানবিক সংগঠন পায়রা ইয়ুথ সোসাইটির পক্ষ থেকে দরিদ্র অসহায় প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। গতকাল বুধবার (৩ ডিসেম্বর ) বিকেলে ছাগলনাইয়ার ঘোপালে পায়রার নিজস্ব কার্যালয় আয়োজিত হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পায়রা ইয়ুথ সোসাইটির নির্বাহী পরিচালক আবু সাইদ মোহাম্মদ সায়েম। হুইল চেয়ারের অনুদান প্রদান করেন, প্রবাসী বাংলাদেশি রুবেল আহাম্মদ। অনুষ্ঠানে অন্যন্যদের উপস্থিত ছিলেন, পায়রা ইয়ুথ সোসাইটি চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফয়সল ভূঁইয়া, লাঙ্গলমোড়ার সামাজিক ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পরিচালক শিক্ষা ও ট্রেনিং রাকিবুল হাসান রিকু, পরিচালক অর্থ জিয়াউল হক মিলন, সম্মানিত সদস্য আরিফুর ইসলাম সাজু, সদস্য তুহিন ও জাহিদুল আলম। হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে পায়রা ইয়ুথ সোসাইটির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফয়সল ভূঁইয়া বলেন, মানবিক এ সংগঠনটি সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিবেদিত ছিলো এবং ভবিষ্যতেও থাকবে।
Please follow and like us:










