পার্বত্য চট্টগ্রামে শান্তি, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা এবং সরকার ও জনসংহতি সমিতির মধ্যেকার সম্পাদিত পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে মহালছড়িবাসী।
‘জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলাবন্ধকর’ এই শ্লেগানে রবিবার বিকালে মহালছড়ি সদও এলাকায় এ সমাবেশের অনুষ্ঠিত হয়।
সমাবেশে মহালছড়ি সদর ইফপি’র সাবেক মেম্বার সুকুমার চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন মহালছড়ি সদও ইউপি’র ৭নং ওয়ার্ডের মেম্বার তান্টুমনি চাকমা ও দুরপুজ্জেনাল গ্রামের কার্বারী কুনেন্দু বিকাশ চাকমা।
সমাবেশে বক্তারা বলেন, সরকার দীর্ঘ ২২ বছরেও চুক্তি বাস্তবায়ন না কওে জুম্ম জনগণের সাথে প্রতারণা করেযাচ্ছে। মুখে চুক্তি বাস্তবায়ন ও শান্তির কথা বলাহলেও আদতে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করতে সরকার একের পর এক ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।তারই অংশ হিসেবে সরকার‘জুম্ম দিয়ে জুম্ম ধ্বংসের’নীল নক্সার মাধ্যমে জুম্মদেও মধ্যেকার সংঘাতকে উস্কে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে।
বক্তারা অবিলম্বে পার্বত্য চুক্তি বাস্তবায়ন,পার্বত্য চট্টগ্রামে শান্তি, সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবি জানান। একই সাথে বক্তারা চলমান ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের জন্যও আঞ্চলিক দলগুলোর প্রতি আহ্বান জানান।
( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)








