পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যন শেফালিকা ত্রিপুরা এবং সঞ্চালনায় ছিলেন, জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন—খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. সাবের,পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ
,পরিষদ সদস্য নিটোল মণি চাকমা, প্রফেসর আব্দুল লতিফ, শহিদুল ইসলাম সুমন, সাথোয়াই প্রু চৌধুরী, মাহবুব আলম, জয়া ত্রিপুরা, বঙ্গমিত্র চাকমা, কংজ্যপ্রু মরামা, ধনেশ্বর ত্রিপুরা।এছাড়া হস্তান্তরিত বিভিন্ন বিভাগের কর্মকর্তারা সভায় অংশ নেন।
বক্তারা বলেন, শান্তিচুক্তির ২৮ বছর পেরোলেও পাহাড়ের মানুষ এখনো পুরোপুরি নিরাপত্তাহীনতা থেকে মুক্ত নয়। পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভূমি সমস্যার সমাধান জরুরি উল্লেখ করে তারা বলেন—নিজেদের মধ্যে সন্দেহ-অবিশ্বাস দূর করতে না পারলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
বক্তারা আরও বলেন, শান্তির বার্তা সবার কাছে পৌঁছে দিতে হবে এবং উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করতে সমস্ত পক্ষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। চুক্তির সুফল ভোগের মাধ্যমে পাহাড়ে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলেও তারা মন্তব্য করেন।
Please follow and like us:










