৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পিআর পদ্ধতির নির্বাচনে ফ্যাসিবাদ তৈরি হবে না-ডাঃ তাহের




পিআর পদ্ধতির নির্বাচনে ফ্যাসিবাদ তৈরি হবে না-ডাঃ তাহের

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ০৬ ২০২৫, ১৯:১৫ | 730 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন হলে ভবিষ্যতে আর ফ্যাসিবাদ তৈরি হবে না বলে মন্তব্য করে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, বর্তমানে বিশ্বের ১৭০টি গণতান্ত্রিক দেশের মধ্যে ৯১টি দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে। এসব দেশে আইনসভা নির্বাচনে কোনো না কোনো ধরনের পিআর পদ্ধতি অনুশীলন করে। উন্নত বিশ্বে পিআর পদ্ধতির জনপ্রিয়তা বেশি। অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলোর সংগঠন ওইসিডির ৩৬টি সদস্য দেশের মধ্যে ২৫টি, অর্থাৎ প্রায় ৭০ শতাংশ দেশ এই পদ্ধতি অনুসরণ করে। বাংলাদেশেও আমরা পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য অন্তবর্তী সরকারের নিকট জোরদাবি জানাচ্ছি। এ পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে। ফলে ভবিষ্যতে আর ফ্যাসিবাদ তৈরি হবে না। জনগণ জুলুম-নির্যাতন থেকে মুক্তি পাবে।
তিনি শনিবার রাতে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াত সেক্রেটারী বেলাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হাসনাত মোঃ আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মু. শাহাজাহান, কুমিল্লার মহানগরী সেক্রেটারী মাহবুবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলার সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌরসভা আমীর মাওলানা মু. ইব্রাহিম, জামায়াত নেতা আইয়ুব আলী ফরায়েজী, এম ইউসুফ, উপজেলা সহকারী সেক্রেটারী আবদুর রহিম, পৌরসভা নায়েবে আমীর কাজী মোঃ ইয়াছিন, সেক্রেটারী মোশারফ হোসেন ওপেলসহ বিভিন্ন অঞ্চল ও ইউনিয়নের নির্বাচনী দায়িত্বশীলবৃন্দ।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET