১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পুঠিয়ায় ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, গ্রেফতার ধর্ষক জুয়েল




পুঠিয়ায় ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, গ্রেফতার ধর্ষক জুয়েল

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৮ ২০২৫, ২০:৫৪ | 716 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর পুঠিয়ায় স্বামীর বন্ধুর দ্বারা এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন।
এ ঘটনায় দায়েরকৃত ধর্ষণ মামলার আসামি মোঃ জুয়েলকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নাটোর জেলার নলডাঙ্গা থানাধীন মাধনগর ইউনিয়নের হালতি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৫ রাজশাহী ও সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল।
গ্রেফতার ধর্ষক জুয়েল নাটোর সদর উপজেলার জয়রামপুর গ্রামের মোঃ নবাবের ছেলে।
শনিবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, গত মঙ্গলবার (৭ অক্টোবর), রাত সাড়ে ১০টার দিকে পুঠিয়া উপজেলার পীরগাছা গ্রামে জুয়েল ভুক্তভোগী গৃহবধূর স্বামীর বন্ধু হওয়ায় তাদের বাড়িতে তার যাতায়াত করতো। ঘটনার দিন রাতে জুয়েল ওই বাড়িতে গিয়ে গৃহবধূর স্বামীর খোঁজ করে। স্বামী ভ্যান নিয়ে ভাড়ায় গেছে বলে গৃহবধূ জানালে, জুয়েল জোরপূর্বক ঘরে প্রবেশ করে গৃহবধূকে ধর্ষণ করে।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ নিজেই বাদী হয়ে পুঠিয়া থানায় ধর্ষক জুয়েলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামি পলাতক ছিল।
গ্রেফতারের জুয়েলকে পুঠিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুঠিয়া থানা পুলিশ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET