৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পুঠিয়ায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে শোকজ !




পুঠিয়ায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে শোকজ !

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ৩১ ২০২৪, ১৮:৫২ | 733 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর পুঠিয়া উপজেলায় নিয়োগ বাণিজ্য, আর্থিক অসঙ্গতিসহ নানা অনিয়ম-দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে শোকজ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে ৭ কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব চেয়ে তিন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট ওই তিন প্রতিষ্ঠানের সভাপতি এ, কে, এম, নূর হোসেন নির্ঝর।
কারণ দর্শানো নোটিশ পাওয়া প্রতিষ্ঠান প্রধানরা হলেন- পুঠিয়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহাবুদ্দিন সিহাব, গাওপাড়া সেনভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম নাসির উদ্দিন উইলিয়াম, শিবপুরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরাবিয়া সুলতানা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভূত্থানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর নিয়োগ বাণিজ্য, আর্থিক অসংগতিসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। এসব প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী বরাবর লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ, কে, এম, নূর হোসেন নির্ঝর বলেন, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন প্রতিষ্ঠান প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে তাদের জবাব যাচাই-বাছাই করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET