১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • প্রথম রমজানে ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী পক্ষ থেকে হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে অর্থ সহায়তা প্রদান




প্রথম রমজানে ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী পক্ষ থেকে হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে অর্থ সহায়তা প্রদান

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : মার্চ ২৪ ২০২৩, ১৯:৪৭ | 917 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

 

পবিত্র মাহে রমজান মাসের প্রথম দিনে বাদজুমা হাজারো দুস্থ ও প্রতিবন্ধির মিলনমেলায় নিজের পক্ষ থেকে আর্থিক সহায়তা বিতরণ করেছেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল । স্থানীয়রা জানান, রমজান মাস ছাড়াও বছরব্যাপী প্রতি শুক্রবার উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরীর বাড়ীর আঙ্গিনায় অর্থ কিংবা খাদ্য সহায়তা প্রদান করেন তিনি। সময় তার সহোদর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল উপস্থিত ছিলেন । স্থানীয়রা জানান, রমজান মাস ছাড়াও বছরব্যাপী প্রতি শুক্রবার উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরীর বাড়ীর আঙ্গিনায় অর্থ কিংবা খাদ্য সহায়তা প্রদান করেন তিনি।

ঋতু চক্রে নয় । ২০২০ সালের মধ্য মার্চে করোনায় বিপর্যস্ত ছাগলনাইয়া উপজেলার মানুষের জন্য নিজের পক্ষ থেকে দুস্থ-প্রতিবন্ধি ও হৃতদরিদ্রদের মাঝে খাদ্য,অর্থ ও চিকিৎসা সহায়তার বিতরণ শুরু করেছিলেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। সেই সময়ে উপজেলা চেয়ারম্যান করোনা কুইক রেসপন্স টিম গঠন করে সশরীলে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর খবর মিডিয়ার সুবাধে ফেনী জেলার সীমানা ছাড়িয়ে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়েছিল। সেই থেকে তার দানের ধারাবাহিকতা এখনো অব্যাহত রেখেছেন এই দানবীর। করোনা প্রভাব কমে এলে পুরো উপজেলার পরিবর্তে উপজেলার পাঠাননগরের মধ্যম শিলুয়া চৌধুরী বাড়ির আঙিনায় এখনো প্রতি শুক্রবার দুস্থ-প্রতিবন্ধি ্ও হৃতদরিদ্র কয়েকশ মানুষের মিলনমেলায় পরিণত হয়।
করোনা সময় থেকে অদ্যাবধি ফেনীর পূর্বাঞ্চলের হাজারো দুস্থ-প্রতিবন্ধি-হৃতদরিদ্র মানুষ তার ভালোবাসা ও সহায়তায় সিক্ত হচ্ছেন । , তিনি হলেন- বিশিষ্ট ব্যবসায়ী , সমাজসেবক ও দানবীর শ্রদ্ধেয় মেজবাউল হায়দার চৌধুরী সোহেল । তার আর্থিক সহানুভূতি পাওয়ার আশায় জেলার প্রত্যন্ত এলাকা থেকে প্রতি শুক্রবার শতশত দুস্থ-প্রতিবন্ধি ও হৃতদরিদ্র মানুশের মিলনমেলায় মুখরিত হয় চৌধুরী বাড়ির আঙিনা । পরিচার নিয়ে জেলা শহরে থাকলেও প্রতি শুক্রবার আগত সবারই প্রতীক্ষা উপজেলা চেয়ারম্যানের জলপাই রঙের সবুজ গাড়ির জন্য । যেভাবেই হোক দুই-একদিন বাদে চার বছর ধরেই প্রতি শুক্রবার দুস্থ-প্রতিবন্ধির মিলনমেলায় যুক্ত হন উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী । তার আঙিনা থেকে কখনো সাহায্যপ্রার্থীরা সহায়তা না পেয়ে খালি হাতে ফিরে যাননি এমন বিরল অভিজ্ঞতা জানালো সুবিধাভোগীরা। স্কুল-মাদ্রাসা-মসজিদের পাশাপাশি বিগত চার বছর টানা দুস্থ-প্রতিবন্ধিদের সন্তানদের বিয়ে-সাদিতে আর্থিক সহায়তা প্রদান, দুস্থ-প্রতিবন্ধিদের খাদ্য, অর্থ সহায়তা বিতরণ করে ফেনী জেলায় ব্যাপক আলোচিত হচ্ছেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET