, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে বিপাকে ছাত্রলীগের সাবেক দুই নেতা




প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে বিপাকে ছাত্রলীগের সাবেক দুই নেতা

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : জানুয়ারি ২০ ২০২০, ০০:০৮ | 1304 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রধানমন্ত্রীর কাছে নির্যাতনের অভিযোগ তুলে বিচার প্রার্থনা করায় যশোরের ছাত্রলীগ সাবেক দুই নেতাকে নিয়ে ফের ষড়যন্ত্র করছে একটি বিশেষ মহল

 

কয়েকজন বিএনপির সক্রিয় নেতাকর্মী ও নব্য আওয়ামী লীগারদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে নির্যাতনের অভিযোগ তুলে বিচার প্রার্থনা করায় যশোরের ছাত্রলীগ সাবেক দুই নেতার বিরুদ্ধে ফের ষড়যন্ত্র করার অভিযোগ উঠেছে। যার অংশ হিসেবে জেলা ছাত্রলীগের সাবেক নেতা মাসুদুর রহমান মিলন ও তার বড় ভাই হুমায়ন কবীর মামুনের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে মিথ্যা অভিযোগ এনে স্মারকলিপি দেয়া হয়েছে।

আজ শনিবার পুলিশ সুপারের কাছে পাল্টা স্মারকলিপি দিয়ে এমন দাবি করেছেন মাসুদুর রহমান মিলন। তিনি জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক।

স্মারকলিপিতে বলা হয়, তারা দুই ভাই পারিবারিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। এজন্য নিজ এলাকা শহরের স্টেডিয়াম পাড়ার বিএনপির নেতাকর্মীদের সাথে বিরোধ আছে। বিভিন্ন সময় রাজনৈতিক কারণে তাদের পরিবার নির্যাতনের শিকারও হয়েছে। এসব নির্যাতনের নেতৃত্ব দেন একই এলাকার হায়াতুলজামান মুকুল, গোলাম মোর্শেদ রিন্টু, সৈয়দ মুজিদ হাসান সুমন, শেখ সাবু রহমান, তৌফিক ইকবাল, ফিরোজ তুহিন ও ফেরদৌস হোসেন বাবু।

২০০১ সালের নির্বাচনের পর তাদের হাতে মিলনদের পরিবার নির্যাতনের শিকার হয়। এছাড়া বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনে নানাভাবে পুলিশ দিয়ে হয়রানি করা হয়। তাদের এসমস্ত কর্মকাণ্ডের প্রতিবাদ এবং প্রতিকার চেয়ে গত ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি পত্র লেখেন মাসুদুর রহমান মিলন। এর ঠিক চারদিন পর ১৬ জানুয়ারি ওই অভিযুক্তরাই মিলন ও তার ভাইয়ের বিরুদ্ধে যশোর পুলিশ সুপারের কাছে অভিযোগের ফিরিস্তি তুলে ধরে স্মারকলিপি দেন। যা সবই মিথ্যা এবং বানোয়াট।

এমন মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে সঠিক তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিতে স্মারকলিপিতে দাবি জানিয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মিলন।

পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয়ার সময় তার সাথে ছিলেন প্রফেসর সাইদুল ইসলাম বাবুল, অ্যাডভোকেট কাজী জাকারিয়া, নুর ইসলাম, দীপঙ্কর দাস প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET