, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • প্রয়াত ব্যবসায়ী নেতাদের স্বরণে ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতি’র শোক সভা ও দোয়া মাহ্ফিল




প্রয়াত ব্যবসায়ী নেতাদের স্বরণে ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতি’র শোক সভা ও দোয়া মাহ্ফিল

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৯ ২০২১, ১৭:০৩ | 846 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে দুই ব্যবসায়ী নেতার মৃত্যুতে তাদের স্বরণে শোক সভা ও দোয়া মাহফিল করেছেন ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতি।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতি’র আয়োজনে সমিতির অস্থায়ী কার্যালয়ের সামনে সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আব্দুল হাকিম মন্ডল ও সভাপতি মরহুম নওশাদ আলম মুন্না’র স্বরণে এই শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন,ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি কফিল উদ্দিন সরকার। ব্যবসায়ী নেতা ও স্বকল্প সোসাইটির নির্বাহী পরিচালক এমএ কাইয়ুম এর সঞ্চালনায়,স্মৃতিচারণ করে সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র মোঃ মাহামুদুল আলম লিটন, জেলা পরিষদ সদস্য আলহাজ¦ কামরুজ্জামান, পৌর কাউন্সিলর মোঃ আব্দুস জব্বার মাসুদ,কাউন্সিলর মোঃ হাসানুর রহমান,ব্যবসায়ী নেতা মোঃ শেখ সাবীর আলী,ব্যবসায়ী নেতা হামিদুল ইসলাম,সমিতির সাবেক কোষাধ্যক্ষ মোঃ খুরশিদ আলম নাদিম,স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মানিক মন্ডল, দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ গোলাফ্ফর হোসেন প্রমুখ। শেষে দুই ব্যবসায়ী নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET