৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফকিরহাটে লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত




ফকিরহাটে লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২১ ২০২৫, ২০:৩৯ | 689 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাব ও দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা এর উদ্যোগে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট -২ (রামপাল মংলা ফকিরহাট) সংসদীয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাগেরহাট জেলা বিএনপি নেতা লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯ টায় ফকিরহাটের শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন ঘোষণা করেন বাগেরহাট সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বাগেরহাট জেলা বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।

দিনভর ২ সহস্রাধিক নারী-পুরুষ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিয়েছে ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাব ও দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস)। চিকিৎসা শিবিরে রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান, চশমা ও ওষুধ সরবরাহ করা হয়। এখান থেকে বাছাইকৃত ৩ শতাধিক ছানী, নেত্রনালী ও মাংসবৃদ্ধি রোগীকে ঢাকার লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামুল্যে অপারেশন করা হবে। পুরো কার্যক্রমের দায়িত্বে রয়েছেন খান আলী আজম।

এ সময় উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট খান মাঞ্জুরুল ইসলাম, অ্যাডভোকেট নুরুল ইসলাম, ফকিরহাট উপজেলা বিএনপি নেতা ইফতেখার আহমেদ পলাশ, মোঃ কামরুল ইসলাম, এডভোকেট শিকদার ইমরান হোসেন, রাজু মোল্লা, শেখ দেলোয়ার হোসেন, কাজী মইনুদ্দিন মেরু, মোহাম্মদ কামরুজ্জামান শেখ, মোঃ সোহেল রহমান, রামপাল উপজেলা বিএনপি নেতা কাজী জাহিদুল ইসলাম, শেখ ফিরোজ কবির, মাসুদুর রহমান পিয়াল, আব্দুল্লাহ আল আজমির, হাওলাদার জাহিদুল ইসলাম, মল্লিক জিয়াউল ইসলাম, শাহজালাল গাজী, কাজী অজিয়ার রহমান, আলমগীর কবির বাচ্চু, খানজাহান আলী সরদার, মোঃ জুলফিকার আলী, শেখ মেহেদী হাসান, খান নাদিরা ইয়াসমিন তুরানি, রোজিনা কবিরসহ সহ স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘২০০৯ সাল থেকে রামপাল উপজেলায় বিনামূল্যে চক্ষু শিবিরের কার্যক্রম শুরু করে ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাব। সেই থেকে এ পর্যন্ত এ শিবিরের মাধ্যমে প্রায় ৬০ হাজার রোগীকে সেবা দেওয়া হয়েছে এবং সাড়ে পাঁচ হাজার রোগীর চোখের অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। আজ ফকিরহাটে চক্ষু চিকিৎসা শিবির চলছে। তাদের মধ্যে বাছাইকৃত ৩ শতাধিক রোগীকে ঢাকায় নিয়ে ফ্রি অপারেশন করা হবে। আগামীতেও মানবতার সেবায় লায়ন চক্ষু হাসপাতালের পক্ষ থেকে এ সেবা কার্যক্রম অব্যাহত রাখা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET