২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কৃষি সংবাদ
  • ফুলছড়িতে বিনামূল্যে ৮ হাজার কৃষকের মাঝে সার-বীজ বিতরণের উদ্বোধন




ফুলছড়িতে বিনামূল্যে ৮ হাজার কৃষকের মাঝে সার-বীজ বিতরণের উদ্বোধন

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : নভেম্বর ২০ ২০২০, ২০:৩৬ | 952 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার ফুলছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রায়হান দোলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৮ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার ফাতেমা কাওসার মিশু, উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, ও ফুলছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার ফাতেমা কাওসার মিশু বলেন, সরকারের প্রণোদনা এবং পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলার ৮ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। প্রণোদনা হিসেবে ১৭০ জনের মাঝে সরিষা, ৬৬৫ জনের মাঝে ভুট্টা, ৩৬০ জনের মাঝে বোরো ধান, ১৭৫ জনের মাঝে গম, ২০ জনের মাঝে পেঁয়াজ, ২০ জনের মাঝে মুগ, ৫০ জনের মাঝে চীনা বাদাম, ৪০ জনের মাঝে সূর্যমুখী এবং পুনর্বাসনের আওতায় ১ হাজার ৮১০ জনের মাঝে সরিষা, ৫৪৫ জনের মাঝে সূর্যমুখী, ৯০০ জনের মাঝে গম, ৭১৫ জনের মাঝে টমেটো, ৩৭০ জনের মাঝে চীনা বাদাম, ৩৭০ জনের মাঝে মসুর, ৭০০ জনের মাঝে খেসারী এবং ১ হাজার ৯০ জন কৃষকের মাঝে মরিচের বীজসহ প্রতি কৃষককে ডিএপি ও এমওপি সার প্রদান করা হবে। পর্যায়ক্রমে উল্লেখিত প্রণোদনা এবং পুনর্বাসনের জন্য বীজ ও সার বিতরণ করা হবে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET