দিনাজপুরের ফুলবাড়ীতে অবৈধ্য মজুদদার চাল ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন”জন চাল ব্যবসায়ীর ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার দুপুর থেকে বিকাল ৫টা পযন্ত উপজেলার বিভিন্ন চালের আড়তে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মইন উদ্দিন, উপজেলা খাদ্য পরিদর্শক নাসিম আল আক্তার ও এসআই আরিফুলের নেতৃত্বে একদল পুলিশ ভ্রাম্যমান আদালতের অভিযানে উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মইন উদ্দিন বলেন বিনা লাইসেন্সে খাদ্য ( চাল) বিক্রয় ও মজুদ করার অপরাধে তিন ব্যবসায়ীর নিকট ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।
Please follow and like us:









