৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত




ফুলবাড়ীতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৫ ২০২৫, ০০:২৫ | 683 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” আওতায় দিনব্যাপী কৃষক মাঠ স্কুলের পার্টনার কংগ্রেস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) আবু জাফর মোহাম্মদ সাদেক। বিশেষ পার্টনার এর সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেব নাথ, বিরামপুর উপজেলা কৃষি অফিসার মো. জাহেদুল ইসলাম ইলিয়াস। এছাড়াও ফুলবাড়ী উপজেলা সমবায় অফিসার মাজহারুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সারোয়ার হাসান, উপজেলা কৃষি অফিসের বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে প্রশিক্ষিত কৃষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহানুর রহমান। প্রধান অতিথি আবু জাফর মোহাম্মদ সাদেক তার বক্তব্যে বলেন, কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। এ ধরনের কংগ্রেসে কৃষক প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময়, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং উদ্ভাবনী চর্চার প্লাটফর্ম তৈরি হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET