৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত




ফুলবাড়ীতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৬ ২০২৬, ০৮:৪২ | 622 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল এর কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের সহায়তায় এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. ছামিউল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন।
অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানুর রহমানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন।
পার্টনার ফিল্ড স্কুল প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, লালপুর পিএফসির প্রতিনিধি মো. আরিফ সরকার। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সারোয়ার হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাজহারুল ইসলামসহ শতাধিক কিষাণ-কিষাণী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পাটসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। তারা আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেন এবং মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তা বৃদ্ধির আহŸান জানান। অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET