, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত




ফুলবাড়ীতে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০১ ২০২৫, ০০:৪৬ | 760 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

”অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে- চলো যাই গ্রাম আদালতে” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের অয়োজনে দুইদিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। শনিবার (৩১ মে) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার ইউনিয়ন পরিষদের সদস্যদের অংশ গ্রহনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সমাজের আসহায় দরিদ্র পিছিয়েপড়া জনগোষ্টি ও সুবিধা বঞ্চিত নারীরা যাতে উচ্চ আদালতে না যেয়ে গ্রাম আদালতের মাধ্যমে সঠিক ও ন্যায় বিচার পেতে পারে সে বিষয় কে সামনে রেখে উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যদের কে নিয়ে দুইটি ব্যাচে পৃথকভাবে দুই দফায় দুইদিন ব্যাপী উপজেলার সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইছাহাক আলীর সভাপতিত্বে ইউপি সদস্যদের উদ্দেশ্যে গ্রাম আদালত সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ও উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মোশারফ হোসেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET