“আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল এর সভপিতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসহাক আলী।
বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রাশেদা আক্তার, উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ইসহাক আলী বলেন, “কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা ও উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থাননে থেকে দায়িত্ব নিতে হবে। একটি কন্যাশিশু সুশিক্ষায় শিক্ষিত হলে পরিবার ও সমাজ দুটোই আলোকিত হয়।”
সভাপতির বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল বলেন, “আজকের কন্যাশিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের বিকাশ ও আত্মপ্রত্যয়ের জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে।” আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে কন্যাশিশুদের অধিকার ও সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
Please follow and like us:










