১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ফুলবাড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত ॥

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০১ ২০২৫, ০০:১০ | 764 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (৩১ মে) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইছাহাক আলীর সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল,ফুলবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রজব আলী প্রমুখ।
এসময় ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু শহীদ, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি,গণমাধ্যমকর্মি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET