৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে যুবদল নেতা কতৃক ঈদগাহ মাঠের মাটি কাটার অভিযোগ, সড়ক আবরোধ করে বহিস্কারের দাবী




ফুলবাড়ীতে যুবদল নেতা কতৃক ঈদগাহ মাঠের মাটি কাটার অভিযোগ, সড়ক আবরোধ করে বহিস্কারের দাবী

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০১ ২০২৫, ২১:০০ | 633 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে যুবদল নেতা কতৃক ঈদগাহ মাঠের মাটি কাটার অভিযোগে ঘন্টাব্যাপী আঞ্চলিক মহাসড়ক আবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সেইসাথে ওই নেতাকে দল থেকে বহিস্কারের দাবী তুলেছেন তারা। উপজেলা যুবদলের যুগ্ন আহব্বায়ক শিবলী সাদিক এর বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এ ঘটনায় মঞ্জুরুল হাসেম নামে এক ইটভাটার ম্যানেজারকে আটক করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর ) বিকেলে ৪ টায় উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর (ডাঙ্গাপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেল ৫টার দিকে উপজেলা প্রশাসন ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় সুত্রে জানাগেছে, উপজেলা যুব দলের যুগ্ন আহব্বায়ক শিবলী সাদিক উপস্থিত থেকে উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর (ডাঙ্গাপাড়া) এলাকায় একটি ঈদগাহ মাঠের পাশে ক্রয়কৃত ছোট্র পুকুরে ভেপু দিয়ে মাটি কাটছিলেন । এক পর্যায়ে পাশে ঈদগাহ মাঠের জমির কিছু অংশের মাটি কেটে ফেলেন। এসময় স্থানীয়রাসহ ঈদগা কমিটির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রনি বাঁধা প্রদান করে। এ নিয়ে সেচ্ছাসেবক দল নেতা শিবলী সাদিক ও কমিটির লোকজনসহ স্থানীয়দের মধ্যে বাকবিতন্ডা ঘটে। এক পর্যায়ে ওই নেতার কিছু লোকজন এসে বেশ কয়েকজনকে মারপিট করে। এতে ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রনি, স্থানীয় আনোয়ার হোসেন গোলাম মওলা, রুবেল মন্ডল,মেরাজ হোসেন আকাশসহ বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ঘন্টা ব্যাপী দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়ক আবরোধ করে রাখে। এসময় সড়কের দুই পাশে শতশত যানবাহন দাড়িয়ে থাকে। পরে খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক রোকুনুজ্জামান রনি জানান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরীর ভাগিনা উপজেলা যুবদলের যুগ্ন আহব্বায়ক শিবলী সাদিক ক্ষমতার দাপট দেখিয়ে অন্যায় ভাবে তাদের ঈদগাহের মাটি কেটেছে। প্রতিবাদ করায় তার গুন্ডা বাহিনি দিয়ে তাদের মারপিট করেছে। স্থানীয়রা এর প্রতিবাদে ওই সেচ্ছাসেবকদল নেতাকে দল থেকে বহিস্কারসহ তাদের আটক করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান, খবর পেয়ে ঘটনা স্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত ভেপুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। স্থানীয়রা মঞ্জুরুল হাসেম নামে এক ইটভাটার ম্যানেজারকে অটক করে রেখেছিল তাকে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ছামিউল ইসলাম জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। একটি ভেকু জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET